ঢাকা আলিয়া মাদরাসা এলাকায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া

রাজধানীর পুরান ঢাকার ঢাকা আলিয়া মাদরাসা ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রশিবির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে সংঘটিত এই ঘটনায় দুই পক্ষের মধ্যে বেশ কয়েকবার ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি কয়েক দফা উত্তেজনাকর হয়ে উঠলে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এই সংঘর্ষের ফলে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

এর আগে ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে এবং কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি সোহরাওয়ার্দী কলেজের এলাকায় ছাত্রদল ও ছাত্রশিবির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল।

কন্টেন্ট: সংগৃহীত