বায়তুল মোকাররমে ১১ দলীয় জোটের গণসমাবেশ শুরু

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালন উপলক্ষে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের ব্যানারে এক গণসমাবেশ শুরু হয়েছে। বৈরী আবহাওয়া ও বৃষ্টিকে উপেক্ষা করেই দলের নেতাকর্মীরা এই সমাবেশে যোগ দিয়েছেন।

কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই সমাবেশের কার্যক্রম শুরু করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।