ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন শাখায় ১৪ থেকে ২০ গ্রেডের বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ায় মোট ২০টি শূন্য পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।
পদের বিবরণ ও বেতন স্কেল
- হিসাবরক্ষক: ১টি পদ (গ্রেড-১৪, বেতন ১০,২০০-২৪,৬৮০ টাকা)
- অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৬টি পদ (গ্রেড-১৬, বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা)
- ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর: ২টি পদ
- রেকর্ড কিপার, অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী ও পরিচ্ছন্নতাকর্মীসহ অন্যান্য পদ (গ্রেড-২০, বেতন ৮,২৫০-২০,০১০ টাকা)
আবেদন প্রক্রিয়া ও সময়সীমা
- আবেদন শুরু: ৩০ আগস্ট ২০২৬, সকাল ১০টা।
- আবেদনের শেষ সময়: ২৭ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪টা।
- আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীগণ নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদন ফি
- ১ থেকে ৪ নম্বর পদের জন্য: ১১২ টাকা।
- ৫ থেকে ৭ নম্বর পদের জন্য: ৫৬ টাকা।
প্রয়োজনীয় শর্তাবলি
আবেদনকারীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের যেকোনো জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। একজন প্রার্থী কেবল একটি পদের জন্যই আবেদন করতে পারবেন, একাধিক পদে আবেদনের সুযোগ নেই। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নিয়মাবলি সংশ্লিষ্ট দপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- চাকরির তথ্যে যোগ হল: পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী।
- চাকরির তথ্যে যোগ হল: পদসংখ্যা: ১।
- চাকরির তথ্যে যোগ হল: পদসংখ্যা: ৬।
- চাকরির আরও তথ্য: আগামী এক দশকে দ্রুত বাড়বে যে ১০ চাকরির চাহিদা।
- চাকরির তথ্যে যোগ হল: পদসংখ্যা: ২।
- চাকরির আরও তথ্য: পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১,৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল ২০২৭ পর্যন্ত।

