বাংলাদেশ ব্যাংকে প্রধান অর্থনীতিবিদ পদে চুক্তিভিত্তিক নিয়োগ

নিয়োগের বিস্তারিত

বাংলাদেশ ব্যাংকে ‘প্রধান অর্থনীতিবিদ’ পদে চুক্তিভিত্তিক জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

  • অর্থনীতি বিষয়ে পিএইচডি ডিগ্রিধারী হতে হবে।
  • প্রয়োগমূলক সামষ্টিক অর্থনীতিবিদ হিসেবে কমপক্ষে ১৫ বছরের কর্ম-অভিজ্ঞতা প্রয়োজন।
  • আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, উন্নয়ন ব্যাংক, অর্থ মন্ত্রণালয় বা কেন্দ্রীয় ব্যাংকের মতো প্রতিষ্ঠানে সামষ্টিক অর্থনীতি, আর্থিক বিশ্লেষণ ও নীতি প্রণয়নে কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
  • কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে।

অন্যান্য শর্তাবলি

  • নিয়োগের মেয়াদ: ৩ বছর।
  • বেতন: বাজারভিত্তিক প্রতিযোগিতামূলক বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
  • আবেদন পদ্ধতি: সর্বোচ্চ দুই পৃষ্ঠার কভার লেটার, জীবনবৃত্তান্ত (সিভি) ও প্রয়োজনীয় সব কাগজপত্রের প্রতিলিপি পাঠাতে হবে।
  • আবেদনের ঠিকানা: পরিচালক (এইচআরডি-১), মানবসম্পদ বিভাগ-১, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা-১০০০।
  • ই-মেইল: [email protected] ঠিকানাতেও আবেদনপত্র পাঠানো যাবে।
  • আবেদনের শেষ সময়সীমা: ১১ অক্টোবর ২০২৬।

চাকরির গুরুত্বপূর্ণ তথ্য

  • চাকরির তথ্যে যোগ হল: পদসংখ্যা: ১।
  • চাকরির আরও তথ্য: বিনা মূল্যে এআই প্রশিক্ষণ, দিনে ভাতা ২০০, যাঁরা আবেদনের যোগ্য।
  • চাকরির আরও তথ্য: সমাজসেবায় ১৪৮৫ পদে নিয়োগ: আবেদনকারী কত, পরীক্ষার তারিখ কবে।