ব্র্যাক বিশ্ববিদ্যালয় তাদের ১০টি ফ্যাকাল্টি ও বিভাগে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, জ্যেষ্ঠ প্রভাষক এবং প্রভাষক পদে শিক্ষক নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে। আগ্রহী আবেদনকারীদের আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করবে।
নিয়োগের ক্ষেত্রসমূহ
- ইংরেজি ও মানবিকী বিভাগ: ইতিহাস, ইংরেজি, মিডিয়া ও কালচারাল স্টাডিজ বিষয়ে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
- ডেটা অ্যান্ড কম্পিউটেশনাল সায়েন্সেস স্কুল: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে মূলত সহকারী অধ্যাপক থেকে অধ্যাপক পদে নিয়োগ প্রক্রিয়া চলবে।
- লাইফ সায়েন্সেস স্কুল: মাইক্রোবায়োলজি ও বায়োটেকনোলজি বিষয়ে সহকারী অধ্যাপক থেকে অধ্যাপক পর্যন্ত শিক্ষক নেওয়া হবে।
- গণিত ও ভৌতবিজ্ঞান বিভাগ: গণিত, পদার্থবিজ্ঞান, অ্যাপ্লাইড ফিজিকস ও মেডিক্যাল ফিজিকস বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে।
- বিএসআরএম স্কুল অব ইঞ্জিনিয়ারিং: ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে শিক্ষক নেওয়া হবে।
- ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেস: অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিকস, সমাজ ভাষাবিজ্ঞান, ইংরেজি ভাষা শিক্ষা, টিইএসওএল/ইএসওএল অথবা বিদেশি ভাষা (বিশেষ করে চীনা ভাষা) বিষয়ে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
উপরোক্ত বিভাগ ছাড়াও ব্র্যাক বিজনেস স্কুলে অ্যাকাউন্টিং, বিজনেস অ্যানালিটিকস, বিজনেস ল, ফাইন্যান্স, আন্তর্জাতিক ব্যবসা, ব্যবস্থাপনা, মার্কেটিং ও সাপ্লাই চেইনসহ সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষক নিয়োগের সুযোগ রয়েছে। এছাড়া অর্থনীতি ও সামাজিক বিজ্ঞান বিভাগে সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান, স্কুল অব জেনারেল এডুকেশনে রাষ্ট্রবিজ্ঞান, উন্নয়ন অধ্যয়ন ও দর্শন এবং স্কুল অব ফার্মেসিতে পিএইচডিধারী ও এ-গ্রেড ফার্মাসিস্টদের নিয়োগ দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রভাষক ও জ্যেষ্ঠ প্রভাষক পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকা বাধ্যতামূলক। সহকারী অধ্যাপক বা তার উচ্চতর পদের জন্য পিএইচডি ডিগ্রি থাকা আবশ্যক। সকল ডিগ্রি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত হতে হবে এবং প্রার্থীর একাডেমিক ফলাফল ভালো হতে হবে। শক্তিশালী গবেষণার অভিজ্ঞতাসম্পন্ন এবং বিশ্ববিদ্যালয়ের গবেষণার অগ্রাধিকার খাতের সাথে সামঞ্জস্যপূর্ণ প্রার্থীদের নিয়োগে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বিস্তারিত তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে। চাকরির তথ্যে যোগ হল: শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৬। চাকরির আরও তথ্য: সিভিতে যেসব দক্ষতা থাকলে চাকরি পাওয়ার সম্ভাবনা ৪২ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। চাকরির আরও তথ্য: সমাজসেবায় ১৪৮৫ পদে নিয়োগ: আবেদনকারী কত, পরীক্ষার তারিখ কবে। চাকরির আরও তথ্য: এবার কলেজে শিক্ষার্থীর জন্য হাহাকার, যে ১০ কলেজে সর্বোচ্চ আবেদন।

