বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন ইসরাইলি অভিনেতা গাই কাপুলনিক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার হেসপেরিয়ায় গত ২৪শে সেপ্টেম্বর এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ইসরাইলি অভিনেতা ও পাইলট প্রশিক্ষক গাই কাপুলনিক নিহত হয়েছেন। ৪৬ বছর বয়সী এই অভিনেতার সঙ্গে থাকা ৩৩ বছর বয়সী এক যাত্রীও এই ঘটনায় প্রাণ হারিয়েছেন।

গাই কাপুলনিক ‘রুম ৫১৪’, ‘হ্যাকড’ ও ‘লেবানন’-এর মতো জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি আকাশপথ ও সমুদ্রযাত্রার প্রতি ছিল তার গভীর অনুরাগ। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন। মার্কিন কর্তৃপক্ষ দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে।