দেশের আবাসন খাতে আন্তর্জাতিক মানের কর্মপরিবেশ নিশ্চিত করতে আধুনিক স্থাপত্যশৈলীতে নতুন নতুন উঁচু ভবন নির্মাণ করছে শান্তা হোল্ডিংস। বহুজাতিক ও শীর্ষস্থানীয় দেশীয় প্রতিষ্ঠানগুলোর জন্য এক ছাদের নিচে বিশ্বমানের সুযোগ-সুবিধা সম্বলিত বাণিজ্যিক কেন্দ্র হিসেবে তেজগাঁও এলাকাটি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এই পরিবর্তনের অন্যতম মাইলফলক হিসেবে দাঁড়িয়ে আছে ৪০ তলা বিশিষ্ট ‘শান্তা পিনাকল’। প্রায় ৫০০ ফুট উচ্চতার এই স্থাপনাটি ৬ লাখ ৭০ হাজার বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত। স্থপতি এহসান খানের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে এর নকশা করা হয়েছে। বাংলাদেশে প্রথমবারের মতো এই ভবনেই পারফরম্যান্স মক-আপ ও উইন্ড টানেল টেস্টিংয়ের মতো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। দেশের আবাসনে উন্নত বিশ্বের আদলে ভিন্ন রূপ এনে দিতে নতুন নতুন উঁচু ভবন গড়ছে শান্তা হোল্ডিংস।
তেজগাঁওয়ের এই পরিবর্তনের পাশাপাশি হাতিরঝিলের মনোরম আবহ ও উন্নত যোগাযোগব্যবস্থাকে কেন্দ্র করে গড়ে উঠছে ‘ঢাকা টাওয়ার’। নেদারল্যান্ডসভিত্তিক বিখ্যাত স্থাপত্য প্রতিষ্ঠান ওএমএ-এর সঙ্গে যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়নে কাজ করছে শান্তা হোল্ডিংস। ১৫০ মিটার উঁচু ও ২০ লাখ বর্গফুট বিশাল আয়তনের এই টাওয়ারটিতে থাকছে আধুনিক বাণিজ্যিক ও খুচরা বিক্রয়কেন্দ্রের চমৎকার সমন্বয়। মূলত বাংলাদেশের উদীয়মান অর্থনীতি ও নতুন প্রজন্মের উদ্যোক্তাদের কর্মস্পৃহার প্রতীক হিসেবেই টাওয়ারটি ডিজাইন করা হয়েছে, যা রাজধানীর আকাশরেখায় নতুন মাত্রা যোগ করবে।

