লিটনের সেঞ্চুরিতে জয়ের পথে বাংলাদেশ

আবুধাবি টেস্টে লিটন দাসের দুর্দান্ত ব্যাটিংয়ে আফগানিস্তানের সামনে ৪৭৯ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশ। ম্যাচে জয় পেতে আফগানদের এখন টেস্ট ক্রিকেটের ইতিহাসে রেকর্ড রান তাড়া করে জিততে হবে। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ সাত উইকেটে ৩৭২ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে। লিটন দাস ১১৭ বলে ১৪টি চারের সাহায্যে ১০২ রান করে মাঠ ছাড়েন, যা তার টেস্ট ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি। এর আগে দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৮২ এবং মুশফিকুর রহীম ৮১ রানে আউট হয়েছিলেন। তাদের আক্ষেপ ঘুচিয়ে লিটন ও মেহেদী হাসান মিরাজের দারুণ জুটি দলের সংগ্রহকে বড় অবস্থানে নিয়ে যায়। মিরাজ ৯৭ বলে পাঁচটি চারের মারে ৫২ রানে অপরাজিত থাকেন। সপ্তম উইকেট জুটিতে এই দুই ব্যাটার ২০১ বলে ১৪৯ রান যোগ করেন। এদিন লিটন ১৮ রান অতিক্রম করার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। মুমিনুল হক, তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের পর পঞ্চম বাংলাদেশি হিসেবে তিনি এই কৃতিত্ব অর্জন করলেন। তানজিদ হাসান ৩১ ও সাদমান ইসলাম ১৩ রান করে আউট হয়েছিলেন, যেখানে মুমিনুল হক সংগ্রহ করেন সাত রান। গতকাল ছয় উইকেটে ২২৩ রান নিয়ে গতকাল খেলা শুরু করেছিল বাংলাদেশ। দু’জন দলকে দারুণ ব্যাটিংয়ে দলকে টেনে নেন রেকর্ড লক্ষ্যে ব্যাট করতে নেমে লিটন ১৪ ও ২৬ রানে দুইবার জীবন পান। সুযোগ নিয়ে ৬১ বলে হাফ সেঞ্চুরি করেন তিনি। গতকাল ব্যাট করতে নেমে ১১৫ বলে সাত নম্বর টেস্ট সেঞ্চুরি তুলে নেন লিটন। বাংলাদেশ ১০৫.২ ওভারে সাত উইকেটে ৩৭২ রান তুলে ইনিংস ঘোষণা করে।

ম্যাচের প্রথম ইনিংসে বাংলাদেশ দলের রানের ভিত গড়ে দিয়েছিলেন তানজিদ হাসান ৮৩ এবং সাদমান ইসলাম ৬৭ রান করে। সেই ইনিংসে লিটন ৫৩, মুমিনুল ৩৯ এবং নাইম হাসান ৩৫ রান যোগ করেন। আফগান বোলারদের মধ্যে মোহাম্মদ সলিম চারটি এবং ইয়ামিন আহমদজাই তিনটি উইকেট শিকার করেন। বিপরীতে আফগানিস্তান তাদের প্রথম ইনিংসে ২৪০ রানে গুটিয়ে যায়, যেখানে আবদুল মালিক ৬২ এবং রহমত শাহ রান করেন। বাংলাদেশের পক্ষে পেসার হাসান মাহমুদ ৫৫ রানে পাঁচ উইকেট নেন, যার মধ্যে হ্যাটট্রিকের কীর্তিও রয়েছে। অপর পেসার এবাদত হোসেন ৫৬ রানে চার উইকেট এবং মিরাজ একটি উইকেট দখল করেন। প্রথম ইনিংস শেষে বাংলাদেশ ১০৬ রানের লিড পেয়েছিল। সেই ইনিংসে লিটনের ব্যাটে আসে ৫৩ রান।

দ্বিতীয় ইনিংসে বড় লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তান শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। দলীয় তিন রানে ওপেনার আবদুল মালিককে সাজঘরে ফেরান এবাদত হোসেন। এরপর ২৮ রানে দলের দ্বিতীয় উইকেট হিসেবে শাহিদুল্লাহকে আউট করেন হাসান মাহমুদ। উভয় ক্ষেত্রেই উইকেটের পেছনে ক্যাচ নিয়েছেন লিটন দাস। এরপর ক্রিজে ব্যাট করছেন সিদিকুল্লাহ আতাল ও রহমত শাহ। ৪৭৯ রানের এই লক্ষ্য পাড়ি দিতে পারলে তা টেস্ট ইতিহাসে এক নতুন রেকর্ডের জন্ম দেবে।