বেসরকারি উন্নয়ন সংস্থা শক্তি ফাউন্ডেশন ফর ডিজঅ্যাডভান্টেজড উইমেন তাদের মাইক্রোফাইন্যান্স কার্যক্রম পরিচালনার জন্য মাঠপর্যায়ে কর্মী খুঁজছে। প্রতিষ্ঠানটি ট্রেইনি অফিসার হিসেবে মোট ২০০ জন নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ৭ নভেম্বর পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন। প্রযোজ্য ক্ষেত্রে দূরত্ব ভাতা (৭৫০-২,৫০০ টাকা), স্ট্র্যাটেজিক রিজিয়নাল অ্যালাউন্স (১,৫০০ টাকা; প্রযোজ্য অঞ্চল: কুমিল্লা তিতাস, চৌদ্দগ্রাম, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, চট্টগ্রাম নর্থ, চট্টগ্রাম সাউথ, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার ও সিলেট) এবং নারী। 750, 2, 500, 1, 200.
পদের বিস্তারিত তথ্য
- পদের নাম: ট্রেইনি অফিসার (মাঠপর্যায়ের কাজ)
- পদসংখ্যা: ২০০ জন
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান পাস।
- অন্যান্য যোগ্যতা: মোটরসাইকেল চালনায় দক্ষতা থাকা আবশ্যক।
- বয়সসীমা: ২৬ থেকে ৩৮ বছর।
- কর্মস্থল: বাংলাদেশের যেকোনো প্রান্ত।
দায়িত্বসমূহ
- নির্ধারিত এলাকায় সমীক্ষা চালিয়ে নতুন সদস্য নির্বাচন ও ভর্তি করা।
- ঋণ প্রস্তাব তৈরি, জামিনদার যাচাই এবং ঋণ বিতরণ প্রক্রিয়া সম্পন্ন করা।
- কেন্দ্রে গিয়ে শতভাগ কিস্তি ও সঞ্চয় সংগ্রহ নিশ্চিত করা।
- বকেয়া কিস্তি আদায়ের লক্ষ্যে প্রয়োজনীয় যোগাযোগ ও পদক্ষেপ নেওয়া।
- সদস্যদের পাসবইয়ের সঠিক ব্যবহার এবং সঞ্চয়ের সুফল সম্পর্কে সচেতন করা।
বেতন ও সুবিধাসমূহ
- প্রশিক্ষণকাল: ৩ সপ্তাহ (থাকা ও খাওয়ার খরচ প্রতিষ্ঠান বহন করবে)।
- শিক্ষানবিশকালীন বেতন: মূল বেতন, মোটরসাইকেল ও মোবাইল অ্যালাউন্সসহ মোট ২৬,০০০ টাকা।
- স্থায়ীকরণের পর বেতন: সর্বসাকুল্যে মোট ৩৩,০০০ টাকা।
- অতিরিক্ত ভাতা: যোগ্যতার ভিত্তিতে দূরত্ব ভাতা (৭৫০-২,৫০০ টাকা), স্ট্র্যাটেজিক রিজিয়নাল অ্যালাউন্স (১,৫০০ টাকা) ও নারী কর্মীদের জন্য সুরক্ষা অ্যালাউন্স (১,২০০ টাকা)।
- অন্যান্য সুবিধা: ৩টি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বিমা সুবিধা, টিএ/ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, বার্ষিক বেতন বৃদ্ধি এবং পারফরম্যান্স অনুযায়ী ইনসেনটিভ। সপ্তাহে ২ দিন ছুটির সুবিধা রয়েছে।
আগ্রহী প্রার্থীরা প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য তাদের অফিসিয়াল লিংকে পাওয়া যাবে।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- পদের নাম: ট্রেইনি অফিসার, মাইক্রোফাইন্যান্স (মাঠপর্যায়ের কাজের জন্য)।
- প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত, প্রতিবাদে কয়েকটি সড়ক অবরোধ।
- বাংলাদেশ শিশু হাসপাতালে চিকিৎসক ও কর্মচারী পদে ১০৮ জনের চাকরির সুযোগ।
- আগ্রহী চাকরিপ্রার্থীরা চাকরি বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুণ।
- আবেদনের শেষ সময়।
- সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট নিয়ে দেশের বাজারে সম্ভাবনাময় ক্যারিয়ার, পড়বেন কোথায়।

