মোবাইল ফোনভিত্তিক আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ডেটা সেন্টার অপারেশনস বিভাগে টেকনিশিয়ান পদে দুইজনকে নিয়োগ দেবে। যশোরে অবস্থিত অফিসে পূর্ণকালীন এই চাকরিতে নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।
আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্পন্ন হতে হবে। পাশাপাশি ডেটা সেন্টারের কার্যপদ্ধতি ও পরিচালন বিষয়ে প্রার্থীর কমপক্ষে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। নির্বাচিত প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধাও প্রদান করা হবে। অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর।
নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। ৪ অক্টোবর থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া চলবে ১৩ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত। বিস্তারিত তথ্যের জন্য বিকাশ লিমিটেডের নির্ধারিত চাকরির লিংকে গিয়ে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনের শেষ সময়: ১৩ অক্টোবর ২০২৬।

