ব্র্যাক ব্যাংকে ইনফরমেশন সিকিউরিটি বিভাগে নিয়োগ

দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ব্র্যাক ব্যাংক পিএলসি তাদের রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের জন্য জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি ‘অফিসার’ অথবা ‘অ্যাসোসিয়েট ম্যানেজার’ (সিস্টেম সিকিউরিটি অ্যান্ড রিস্কস, ইনফরমেশন সিকিউরিটি) পদে দক্ষ প্রার্থীদের খুঁজছে। আগ্রহী যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা আগামী ২৬ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন।

পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা

  • পদবি: অফিসার থেকে অ্যাসোসিয়েট ম্যানেজার (গ্রেড ওজি-২ থেকে এসও)।
  • শিক্ষাগত যোগ্যতা: ইউজিসি স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ইনফরমেশন সিকিউরিটি, সাইবার সিকিউরিটি, কম্পিউটার সায়েন্স বা সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে।

অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা

  • অভিজ্ঞতা: ইনফরমেশন সিকিউরিটি খাতে অন্তত দুই বছরের সরাসরি কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বিকল্প হিসেবে নেটওয়ার্ক ও অবকাঠামো নিরাপত্তায় জোর অভিজ্ঞতাসহ ইনফরমেশন সিস্টেমস বা ইনফ্রাস্ট্রাকচারে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতাসম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া ব্যাংকিং খাতে কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
  • প্রযুক্তিগত জ্ঞান: নিরাপত্তা অবকাঠামো পরিচালনা, ঝুঁকি মূল্যায়ন, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড পেনিট্রেশন টেস্টিং এবং এনআইএসটি, ওডব্লিউএএসপি, পিসিআই-ডিএসএস, আইএসও ২৭০০১, কোবিটসহ বিভিন্ন সিকিউরিটি ফ্রেমওয়ার্কে গভীর জ্ঞান থাকতে হবে।
  • পেশাগত সনদ: সিইএইচ, সিপিইএইচ, সিএইচএফআই, জিসিআইএ, জিসিআইএইচ, সিপিটি, এলপিটি, সিআইএসএসও, সিসিআইএসএসও, সিআইএসএ বা আইএসও ২৭০০১ লিড ইমপ্লিমেন্টার বা অডিটর সনদধারীদের নিয়োগের ক্ষেত্রে বাড়তি গুরুত্ব দেওয়া হবে।

দায়িত্ব ও কর্মপরিবেশ

নির্বাচিত প্রার্থীদের সংস্থার তথ্য নিরাপত্তা কৌশল, নীতি, প্রসেস ও ইনসিডেন্স রেসপন্স উন্নয়নে কাজ করতে হবে।

পাশাপাশি এন্টারপ্রাইজ সিকিউরিটি সমাধান যেমন এক্সডিআর, ডিএলপি, সিআইইএম, থ্রেট ইন্টেলিজেন্স, এমএফএ এবং পাসওয়ার্ড বা অ্যাকসেস ম্যানেজমেন্ট পরিচালনার দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া থার্ড-পার্টি সাইবার সিকিউরিটি ভেন্ডরদের তদারকি এবং সিস্টেমের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত ঝুঁকি মূল্যায়নের কাজ করতে হবে।

ব্র্যাক ব্যাংক লিঙ্গ সমতা ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের কাজের সমান সুযোগ নিশ্চিত করে। ব্যাংকের নীতিমালা অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের বেতন ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ব্র্যাক ব্যাংকের অফিশিয়াল পোর্টালের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে।

চাকরির গুরুত্বপূর্ণ তথ্য

  • বিসিএসে ‘রিপিট ক্যাডার’ বন্ধে যে উদ্যোগ পিএসসির, ৫০তম থেকেই মিলতে পারে সুফল।