আরব আমিরাতে চাকরির নামে প্রতারণা এড়াতে ৫ সতর্কবার্তা

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) কাজের সন্ধানে যাওয়া বিদেশি কর্মীদের লক্ষ্য করে ভুয়া চাকরির প্রলোভন ও প্রতারণার হার বেড়েছে। এ বিষয়ে দেশটির মানবসম্পদ ও এমিরেটাইজেশন মন্ত্রণালয় (এমওএইচআরই) থেকে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে। চাকরিপ্রার্থীরা যেন কোনো ধরনের জালিয়াতির শিকার না হন, সেজন্য মন্ত্রণালয় একটি নির্দিষ্ট নিয়োগপ্রক্রিয়ার সময় পাঁচটি বিশেষ লক্ষণ বা রেড ফ্ল্যাগ চিহ্নিত করেছে। এসব লক্ষণ দেখা দিলে তাৎক্ষণিক সেই প্রক্রিয়া থামিয়ে যাচাই-বাছাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

মধ্যপ্রাচ্যের শ্রমবাজার বাংলাদেশের কর্মীদের জন্য অন্যতম প্রধান গন্তব্য।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, বাংলাদেশ থেকে বিদেশে পাড়ি জমানো কর্মীদের ৭০ শতাংশের বেশি মধ্যপ্রাচ্যে কাজ করেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের হিসাবে, বর্তমানে এই অঞ্চলে প্রায় এক কোটি বাংলাদেশি কর্মী নিয়োজিত আছেন। বিপুল চাহিদার সুযোগে একশ্রেণির প্রতারক চক্র ভুয়া নিয়োগপত্র দিয়ে কর্মীদের সর্বস্ব হাতিয়ে নিচ্ছে। এমন পরিস্থিতিতে আমিরাত সরকারের এই পরামর্শ বাংলাদেশি চাকরিপ্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ।

চাকরির প্রস্তাবের ক্ষেত্রে যে পাঁচটি লক্ষণে সাবধান হতে হবে

  • ব্যাংক হিসাব খোলার অনুরোধ: নিয়োগপ্রক্রিয়ার শুরুতে প্রার্থীর নিজ নামে নতুন ব্যাংক হিসাব খুলতে বলা।
  • ব্যাংক তথ্য চাওয়া: কোনো যাচাইহীন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে ব্যক্তিগত ব্যাংক হিসাবের গোপন তথ্য প্রদান।
  • নিয়োগ ফি দাবি: চাকরি নিশ্চিত করার প্রলোভন দেখিয়ে প্রার্থীর কাছ থেকে অর্থ দাবি করা।
  • অর্থ লেনদেন: প্রার্থীর ব্যাংক হিসাবকে মাধ্যম হিসেবে ব্যবহার করে টাকা স্থানান্তর বা লেনদেনের অনুরোধ করা।
  • শুধু মেসেজিং অ্যাপে যোগাযোগ: প্রাতিষ্ঠানিক ঠিকানা বা ফোন নম্বর না দিয়ে কেবল হোয়াটসঅ্যাপ বা অন্যান্য মেসেজিং অ্যাপে যোগাযোগের ওপর জোর দেওয়া।

মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে, চাকরির প্রস্তাবের সময় এসব শর্তের সম্মুখীন হলে বুঝতে হবে সেখানে বড় ধরনের প্রতারণার ঝুঁকি রয়েছে। নিয়োগপত্রের সত্যতা নিশ্চিত না হয়ে কোনো অবস্থাতেই ব্যক্তিগত তথ্য দেওয়া বা আর্থিক লেনদেন করা অনুচিত।

আমিরাতের মানবসম্পদ মন্ত্রণালয়ের সিস্টেমে ইস্যু করা প্রতিটি বৈধ নিয়োগপত্রে একটি সুনির্দিষ্ট সিরিয়াল নম্বর ও বারকোড থাকে। চাকরিপ্রার্থীরা মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইট, ‘এমওএইচআরই ইউএই’ (MOHRE UAE) মোবাইল অ্যাপ অথবা ৬০০৫৯০০০০ নম্বরে কল করে সহজেই নিয়োগপত্রের সত্যতা যাচাই করতে পারেন।

মন্ত্রণালয়ের শ্রমবাজার পর্যবেক্ষণ সংস্থার তথ্যমতে, ২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত তৃতীয় প্রান্তিকে ২৬ লাখেরও বেশি মানুষ মন্ত্রণালয়ের মাধ্যমে সেবা ও তথ্য যাচাই করেছেন। বিদেশগামী কর্মীদের প্রতারণা থেকে বাঁচতে সব সময় সরকারি ও স্বীকৃত মাধ্যম ব্যবহারের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। ষষ্ঠ থেকে দ্বাদশের ছাত্রীরা পাবে উপবৃত্তি, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে নির্দেশনা।

  • ১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই নিয়োগে চূড়ান্ত অনুমোদন, যেভাবে নিয়োগপ্রক্রিয়া।