দেশে আবারও বাড়লো পেট্রোল ও অকটেনের দাম

By ~ June 1, 2026 ~ 1 min read

ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের মূল্য আবারও বৃদ্ধি করেছে সরকার। জুন মাসের জন্য পেট্রোল, অকটেন এবং কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা করে বাড়ানো হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় গত রোববার (৩১ মে) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস-বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে দেশে ভোক্তাপর্যায়ে এই মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, এখন থেকে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকায়, অকটেন ১৪৫ টাকায়, পেট্রোল ১৪০ টাকায় এবং কেরোসিন ১৩৫ টাকায় বিক্রি হবে।

X

Stay tuned

Subscribe to our newsletter for updates, tutorials, and stories.