রাজধানীর মুগদায় বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর মুগদা এলাকা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হোসেইন শুভর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) রাত ৯টার দিকে তার নিজ বাসা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘক্ষণ ধরে তানভীর হোসেইন শুভর কোনো সাড়াশব্দ না পেয়ে এবং তার বাসা থেকে দুর্গন্ধ বের হতে দেখে প্রতিবেশীরা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে।

পরে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।