জাপানের কাছে হেরে কাবাডিতে পদকের আশা ফিকে বাংলাদেশের

পুরুষ কাবাডিতে দীর্ঘ ২০ বছর পর পদক জয়ের যে স্বপ্ন তৈরি হয়েছিল, তা এখন চরম অনিশ্চয়তায়। নাগোয়ার তোকাই সিটিজেন জিমনেশিয়ামে জাপানের কাছে ৪০-৩৭ পয়েন্টে হেরেছে বাংলাদেশ। এর আগে সকালে নারী ক্রিকেট দল পাকিস্তানের কাছে হেরে পদকের আশা হাতছাড়া করেছে, আর দুপুরে পুরুষ কাবাডি দলের এই পরাজয় হতাশাকে আরও বাড়িয়ে দিয়েছে।

টুর্নামেন্টের প্রথম দিন দক্ষিণ কোরিয়া ও চাইনিজ তাইপেকে হারিয়ে বাংলাদেশ দারুণভাবে পদকের লড়াইয়ে ফিরেছিল। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি খেলোয়াড়রা। প্রথমার্ধে রক্ষণভাগের ভুলে বাংলাদেশ ১৫-২২ পয়েন্টে পিছিয়ে পড়ে। দ্বিতীয়ার্ধে দিপায়ান গোলদারের নৈপুণ্যে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ডিফেন্ডারদের একের পর এক ব্যক্তিগত ভুল দলকে জয় থেকে বঞ্চিত করে।

ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় কোচ আব্দুল জলিল রক্ষণভাগের দুর্বলতাকেই এই পরাজয়ের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন। তিনি মিক্সড জোনে বলেন, আগে থেকেই তাদের রক্ষণভাগ নিয়ে উদ্বেগের কথা জানিয়েছিলেন, যা আজও ঠিক হয়নি। এই হারের পর এখন পদকের রেসে টিকে থাকতে হলে আগামীকাল ভারতের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই। তবে পরিসংখ্যান বলছে, ভারতের বিপক্ষে জয় পাওয়া বাংলাদেশের জন্য কার্যত অসম্ভব একটি চ্যালেঞ্জ। চাকরির আরও তথ্য: ম‍্যাচ শেষে মিক্সড জোনে তিনি বলেন, ‘আমি আগেও বলেছি আমাদের ডিফেন্স ভালো না। চাকরির আরও তথ্য: আগামীকাল ভারতের সঙ্গে খেলবে মিজান-আল আমিনরা।