চিকিৎসা প্রতিষ্ঠান বাড়লেও স্বাস্থ্য অধিদপ্তরের সক্ষমতা বাড়েনি

স্বাস্থ্য অধিদপ্তরের সক্ষমতা নিয়ে প্রশ্ন

দেশজুড়ে সরকারি ও বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের সংখ্যা বাড়লেও স্বাস্থ্য অধিদপ্তর এবং এর অধীনস্থ বিভাগীয়, জেলা ও স্থানীয় স্বাস্থ্য প্রশাসনের জনবল সীমিত। এই সীমিত জনবল দিয়ে প্রতিষ্ঠানগুলোর নিয়মিত পর্যবেক্ষণ করা সম্ভব হচ্ছে না।

অনেক বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরীক্ষা-নিরীক্ষার নামে বা নামমাত্র আইসিইউ (ICU) খুলে রোগীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। অনেক রোগীর হয়তো অস্ত্রোপচার বা সিজার করার প্রয়োজন হয়, কিন্তু তারা সঠিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।