কক্সবাজার শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পাতলী গ্রাম কৃষিনির্ভর ফসল উৎপাদনে একটি অনন্য এলাকা হিসেবে পরিচিত। সময়ের পরিক্রমায় এই গ্রামের পাতলী খালটি ভরাট হয়ে সরু হয়ে গেছে।
দীর্ঘ ৪৭ বছর পর, প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এই খালটি পুনঃখননের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী শনিবার (১৩ জুন) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান খালটির পুনঃখননকাজের উদ্বোধন করবেন।
