প্রতিশোধে অতীত ফেরে না: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিহিংসার রাজনীতি পরিহার করে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি দৃঢ়ভাবে উল্লেখ করেন যে, প্রতিশোধের মাধ্যমে হারানো অতীতকে ফিরিয়ে আনা সম্ভব নয়। মঙ্গলবার (১৬ জুন) বিকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সংবাদমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। দেশ গঠনে গণমাধ্যমকর্মীদের সক্রিয় সহযোগিতা কামনা করে তিনি বলেন, একটি স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যমই পারে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে।

কন্টেন্ট: সংগৃহীত