নওগাঁর আত্রাই উপজেলায় এক কলেজ শিক্ষক নেয়ামুল বাশিরের (৪৮) মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বুধবার (১৭ জুন) সকালে উপজেলার শাহাগোলা রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে তার মৃতদেহটি উদ্ধার করে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, তাকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
জানা গেছে, এশার নামাজের পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। প্রায় ১২ ঘণ্টা ধরে নিখোঁজ থাকার পর শিমুলিয়া গ্রাম এলাকার রেললাইনের পাশ থেকে তার মরদেহটি পাওয়া যায়। মৃত নেয়ামুল বাশির নওগাঁ শহরের পার নওগাঁ চকরামচন্দ্র মহল্লার স্থায়ী বাসিন্দা ছিলেন।
