সুপ্রিম কোর্টের আইনজীবী আশিক রুবাইয়াৎ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৭ জুন) তিনি তার পদত্যাগপত্র আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিবের কাছে জমা দেন।
অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে এই পদত্যাগপত্র পাঠানো হয়। পদত্যাগপত্রে আশিক রুবাইয়াৎ ব্যক্তিগত কারণ উল্লেখ করে বলেন, “আমাকে এ পদে কাজ করার সুযোগ দেয়ার জন্য আমি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। কিন্তু ব্যক্তিগত কারণে আমার পক্ষে এ পদে কাজ করা আর সম্ভব হচ্ছে না।”
কন্টেন্ট: সংগৃহীত
