প্রধানমন্ত্রী তারেক রহমান তার একদিনের সরকারি সফরে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছেন। বুধবার, ১৭ জুন তারিখে, সকাল ১০টা ১৫ মিনিটের দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী ইউএস বাংলা এয়ারলাইনসের বিশেষ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর, সেখান থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহর সড়কপথে মৌলভীবাজারের দিকে যাত্রা শুরু করে।
