নাটোরের একটি ভাড়া বাসা থেকে এক দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা আত্মহত্যা করেছেন। শুক্রবার (১৯ জুন) বিকেলে নাটোর-রাজশাহী মহাসড়কের পাশে নাটোর সদরের ঢালান এলাকার একটি বাড়ি থেকে এই মরদেহ দুটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে অভাব-অনটনের কারণে তাদের সংসারে ঝগড়া হয়েছিল। এরপর বিকেলে তাদের ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। উভয় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং পুলিশের অনুমতি সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। পরে নিহত স্বামী-স্ত্রীর মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
কন্টেন্ট: সংগৃহীত
