গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুজ্জামান মিঞাকে ঢাকা বিভাগের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব দিয়েছে সরকার। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে গত ৯ জুন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানকে শিল্প মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছিল। এরপর সেই শূন্য পদে ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীকে পদোন্নতি প্রদান করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়। এর ফলে ঢাকার বিভাগীয় কমিশনারের পদটি খালি হয়ে পড়ায় নতুন বিভাগীয় কমিশনার হিসেবে মনিরুজ্জামান মিঞাকে নিয়োগ দেওয়া হয়েছে।
