ডিসেম্বরে বহু প্রতীক্ষিত ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ মুক্তির অপেক্ষায় রয়েছেন ভক্তরা। এর মধ্যেই মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স দর্শকদের জন্য নিয়ে এসেছে নতুন চমক। ২০১৯ সালে মুক্তি পাওয়া জনপ্রিয় চলচ্চিত্র ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-কে নতুন কিছু সংযোজনসহ পুনরায় বড় পর্দায় ফিরিয়ে আনা হয়েছে।
চলচ্চিত্রটির নতুন এই সংস্করণ ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম এনকোর’ নামে গতকাল থেকে মুক্তি পেয়েছে। সারা বিশ্বের সঙ্গে একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও সিনেমাটি প্রদর্শিত হচ্ছে।

