রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ভবঘুরে, ভিক্ষুক এবং মাদকাসক্ত ব্যক্তিদের দৌরাত্ম্য ও উৎপাত নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে বিমানবন্দর থানা পুলিশ। শনিবার (৪ জুলাই) ভোরে শুরু হওয়া এই সাঁড়াশি অভিযানে মোট ৮২ জনকে আটক করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই অভিযানের তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিমানবন্দর গোলচত্বর, বিআরটিএ স্টেশন, বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকা এবং পুলিশ বক্সের আশপাশের এলাকাগুলোতে এই অভিযান চালানো হয়। জননিরাপত্তা নিশ্চিত করা এবং বিমানবন্দরের আশপাশের পরিবেশ স্বাভাবিক রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
