দেশে হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

সারা দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে রবিবার (৫ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশু প্রাণ হারিয়েছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৭৩৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৯৩ জনের মৃত্যু হয়েছে এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৬৪৫ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০৬ জনের হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১২ হাজার ৬৩২ জনের শরীরে হাম শনাক্ত হলো। একই সময়ের ব্যবধানে ২৪ ঘণ্টায় ৯২৫ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশজুড়ে মোট ১ লাখ ৫ হাজার ৬১৮ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।