নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একজন যুদ্ধাপরাধী এবং ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ভয়াবহ গণহত্যাকারী হিসেবে আখ্যায়িত করেছেন। স্থানীয় সময় মঙ্গলবার এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন, নেতানিয়াহু ৭৩ হাজারেরও বেশি মানুষের মৃত্যু এবং হাজার হাজার শিশুর অঙ্গহানির জন্য সরাসরি দায়ী। তিনি আরও বলেন, সংঘাতের ফলে আহত ও বেঁচে যাওয়া শিশুরা কোনো ধরনের অ্যানেসথেসিয়া বা অবশ করার ব্যবস্থা ছাড়াই অঙ্গচ্ছেদের শিকার হচ্ছে। এছাড়া নবজাতক হাসপাতাল ও প্রসূতি কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করায় অসংখ্য নবজাতক বেঁচে থাকার সুযোগটুকুও হারিয়ে ফেলছে।
মেয়র মামদানি বলেন, ইসরাইলি প্রধানমন্ত্রী খাদ্য ও মানবিক সহায়তা প্রবেশে বাধা দিয়ে অসংখ্য মানুষকে অনাহারে রেখেছেন এবং শত শত ত্রাণকর্মী ও সাংবাদিককে গুলি করে হত্যা করেছেন। গত মাসে জাতিসংঘও নিশ্চিত করেছে যে, আট মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধবিরতির পরও ফিলিস্তিনি শিশুরা ইসরাইলি বাহিনীর ইচ্ছাকৃত লক্ষ্যবস্তুতে পরিণত হয়ে নিহত হচ্ছে। মামদানির মতে, এই দীর্ঘ তালিকায় প্রতিনিয়ত নাম যোগ হচ্ছে।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নেতানিয়াহু নিউ ইয়র্কে আসলে তাকে স্বাগত জানানো হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মেয়র। তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা নিউ ইয়র্ক সিটি কার্যকর করতে পারে কি না, তা নিয়ে সিটি প্রশাসন বিদ্যমান আইনের আওতায় প্রতিটি সম্ভাব্য পথ পর্যালোচনা করেছে। মামদানি বলেন, আইসিসির সাথে একমত পোষণ করে তিনি মনে করেন, সংস্থাটির অন্য অভিযুক্তদের মতোই বেনিয়ামিন নেতানিয়াহুর বিচার ও গ্রেপ্তার হওয়া উচিত। তবে নিউ ইয়র্ক সিটির এই পরোয়ানা কার্যকর করার স্বাধীন আইনি এখতিয়ার নেই উল্লেখ করে তিনি ফেডারেল সরকারের প্রতি তা বাস্তবায়নের আহ্বান জানান।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর সেপ্টেম্বরে জাতিসংঘের অধিবেশনে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছেন মেয়র মামদানি। গত কয়েকদিন ধরেই তিনি নেতানিয়াহুর সম্ভাব্য সফর ঘিরে নিজের কঠোর অবস্থান প্রকাশ করে আসছেন।
বেনিয়ামিন নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী এবং ফিলিস্তিন জনগণের বিরুদ্ধে এক ভয়াবহ গণহত্যাকারী বলে মন্তব্য করেছেন নিউ ইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি । স্থানীয় সময় মঙ্গলবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘ইসরাইলের এই প্রধানমন্ত্রী ৭৩,০০০-এর বেশি মানুষের হত্যা এবং হাজার হাজার শিশুর অঙ্গহানির জন্য দায়ী । তার হামলায় আহত/বেঁচে থ

