আসন্ন বিশ্বকাপের পূর্বে নিজেদের প্রথম প্রস্তুতিমূলক ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করেছে আর্জেন্টিনা। শনিবার টেক্সাসের কলেজ স্টেশনের কাইল ফিল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে আকাশি-সাদা জার্সিধারীদের সমর্থনে গ্যালারি ছিল মুখরিত। তবে, দলের তারকা খেলোয়াড় লিওনেল মেসিকে পুরো ম্যাচজুড়ে বেঞ্চে বসে থাকতে দেখে দর্শকদের একটি অংশ কিছুটা হতাশ হয়েছেন।
ম্যাচের ৩৭তম মিনিটে পেনাল্টি কিক থেকে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন লাউতারো মার্টিনেজ। প্রতিপক্ষের ডি-বক্সের মধ্যে নিকোলাস তালিয়াফিকো ফাউলের শিকার হলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান, যা থেকে মার্টিনেজ সফলভাবে গোলটি করেন।
