বেপজাতে ১১৭ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ৯ম থেকে ২০তম গ্রেডের ৩৪টি ভিন্ন ক্যাটাগরিতে মোট ১১৭ জনবল নিয়োগের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগামী ১ জুলাই ২০২৬ তারিখ থেকে এই নিয়োগের আবেদন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

নিয়োগের পদগুলো ও বিবরণ নিম্নরূপ: ১. সহকারী পরিচালক (প্রশাসন) ৫টি পদ, গ্রেড-৯, বেতন ২২,০০০-৫৩,০৬০ টাকা। ২. সহকারী পরিচালক (বিনিয়োগ) ৮টি পদ, গ্রেড-৯, বেতন ২২,০০০-৫৩,০৬০ টাকা। ৩. সহকারী পরিচালক (হিসাব/নিরীক্ষা) ২টি পদ, গ্রেড-৯, বেতন ২২,০০০-৫৩,০৬০ টাকা। ৪. সহকারী প্রকৌশলী (পুর) ২টি পদ, গ্রেড-৯, বেতন ২২,০০০-৫৩,০৬০ টাকা। ৫. সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) ২টি পদ, গ্রেড-৯, বেতন ২২,০০০-৫৩,০৬০ টাকা। ৬. নিরাপত্তা কর্মকর্তা ১টি পদ, গ্রেড-৯, বেতন ২২,০০০-৫৩,০৬০ টাকা। ৭. সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা/সহকারী নিরীক্ষা কর্মকর্তা ৪টি পদ, গ্রেড-১০, বেতন ১৬,০০০-৩৮,৬৪০ টাকা। ৮. জুনিয়র অডিও ভিজ্যুয়াল অফিসার ১টি পদ, গ্রেড-১০, বেতন ১৬,০০০-৩৮,৬৪০ টাকা। ৯. উপসহকারী প্রকৌশলী (পুর) ৫টি পদ, গ্রেড-১০, বেতন ১৬,০০০-৩৮,৬৪০ টাকা। ১০. উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) ৩টি পদ, গ্রেড-১০, বেতন ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।

১১. উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ২টি পদ, গ্রেড-১০, বেতন ১৬,০০০-৩৮,৬৪০ টাকা। ১২. সহকারী নিরাপত্তা কর্মকর্তা ১টি পদ, গ্রেড-১০, বেতন ১৬,০০০-৩৮,৬৪০ টাকা। ১৩. লাইব্রেরিয়ান ১টি পদ, গ্রেড-১০, বেতন ১৬,০০০-৩৮,৬৪০ টাকা। ১৪. ইমাম ১টি পদ, গ্রেড-১০, বেতন ১৬,০০০-৩৮,৬৪০ টাকা। ১৫. স্টোরকিপার ২টি পদ, গ্রেড-১৩, বেতন ১১,০০০-২৬,৫৯০ টাকা। ১৬. ক্যাশিয়ার ২টি পদ, গ্রেড-১৩, বেতন ১১,০০০-২৬,৫৯০ টাকা। ১৭. নিরাপত্তা পরিদর্শক ৪টি পদ, গ্রেড-১৩, বেতন ১১,০০০-২৬,৫৯০ টাকা। ১৮. অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর ৭টি পদ, গ্রেড-১৪, বেতন ১০,২০০-২৪,৬৮০ টাকা। ১৯. ড্রাফটসম্যান ২টি পদ, গ্রেড-১৪, বেতন ১০,২০০-২৪,৬৮০ টাকা। ২০. পাম্প অপারেটর ৫টি পদ, গ্রেড-১৬, বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা।

২১. মিটার রিডার ২টি পদ, গ্রেড-১৬, বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা। ২২. ফটোকপি মেশিন অপারেটর ২টি পদ, গ্রেড-১৬, বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা। ২৩. মুয়াজ্জিন ২টি পদ, গ্রেড-১৬, বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা। ২৪. ইলেকট্রিশিয়ান ৪টি পদ, গ্রেড-১৬, বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা। ২৫. গাড়িচালক ১৮টি পদ, গ্রেড-১৬, বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা। ২৬. রাজমিস্ত্রি ২টি পদ, গ্রেড-১৬, বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা। ২৭. কুক ২টি পদ, গ্রেড-১৯, বেতন ৮,৫০০-২০,৫৭০ টাকা। ২৮. ডিসপাস রাইডার ২টি পদ, গ্রেড-২০, বেতন ৮,২৫০-২০,০১০ টাকা। ২৯. প্লাম্বার সহকারী ২টি পদ, গ্রেড-২০, বেতন ৮,২৫০-২০,০১০ টাকা। ৩০. মালি ২টি পদ, গ্রেড-২০, বেতন ৮,২৫০-২০,০১০ টাকা। ৩১. সার্ভিস বয় ২টি পদ, গ্রেড-২০, বেতন ৮,২৫০-২০,০১০ টাকা। ৩২. রাজমিস্ত্রি হেলপার ২টি পদ, গ্রেড-২০, বেতন ৮,২৫০-২০,০১০ টাকা। ৩৩. ইলেকট্রিক হেলপার ৪টি পদ, গ্রেড-২০, বেতন ৮,২৫০-২০,০১০ টাকা। ৩৪. নিরাপত্তা প্রহরী ১১টি পদ, গ্রেড-২০, বেতন ৮,২৫০-২০,০১০ টাকা।

আগ্রহী প্রার্থীরা http://bepza.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা ১ জুলাই ২০২৬ তারিখ সকাল ১০টা থেকে শুরু হবে এবং ৩০ জুলাই ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে।

আবেদন ফি হিসেবে ১ থেকে ১৪ নম্বর পদের জন্য ২২৩ টাকা, ১৫ থেকে ২৬ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ২৭ থেকে ৩৪ নম্বর পদের জন্য ৫৬ টাকা (সব ক্ষেত্রে সার্ভিস চার্জসহ) প্রদান করতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য https://url-shortener.me/NDOI এই ঠিকানায় পাওয়া যাবে।