ভারতের কর্ণাটক রাজ্যের মাইসুরু জেলায় একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। স্ন্যাকসের প্যাকেটের ভেতরে থাকা একটি ছোট প্লাস্টিকের খেলনা গিলে ফেলায় পাঁচ বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, স্ন্যাকসের প্যাকেটের সঙ্গে থাকা ওই ছোট প্লাস্টিকের বলটি শিশুটির গলায় আটকে গিয়েছিল। এর ফলে শ্বাসরোধ হয়ে তার মৃত্যু হয়।
মারা যাওয়া শিশুটির নাম মুকুন্দ ময়ূর। সে গৌরীপুরা গ্রামের বাসিন্দা ছিল। মুকুন্দ তার বাবা সন্তোষ ও মা ঐশ্বর্যার একমাত্র সন্তান ছিল।
পরিবারের সদস্যরা শিশুটিকে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে গেলেও তাকে শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনার পর হুনসুর গ্রামীণ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বর্তমানে পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ১১: ২১আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ১১: ৩২
কন্টেন্ট: সংগৃহীত

