মার্কিন নিষেধাজ্ঞার জবাবে চীনের পাল্টা পদক্ষেপ ও বাণিজ্য যুদ্ধ

যুক্তরাষ্ট্রের একের পর এক বাণিজ্য ও প্রযুক্তি নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় বেইজিং এবার পাল্টা অবস্থান নিয়েছে। চীন অন্তত সাতটি মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক নিষিদ্ধ করার পাশাপাশি যুক্তরাষ্ট্রমুখী ড্রোন ও সংশ্লিষ্ট প্রযুক্তির রপ্তানিতেও কড়াকড়ি আরোপ করেছে।

সাম্প্রতিক সময়ে চীনভিত্তিক টেলিকম অপারেটর, পরীক্ষাগার, ড্রোন, রাউটার, সাবমেরিন কেবল, উন্নত রোবোটিক্স সরঞ্জাম ও বিদ্যুৎ ইনভার্টারের ওপর ওয়াশিংটন ধারাবাহিকভাবে বিধিনিষেধ আরোপ করে আসছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ৪০টিরও বেশি চীনা প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করায় বেইজিং তীব্র ক্ষোভ প্রকাশ করেছে।

চীনের নতুন নিষেধাজ্ঞার তালিকায় থাকা অ্যারিজোনাভিত্তিক প্রতিষ্ঠান 'Compliance Testing LLC'-এর বিরুদ্ধে বেইজিংয়ের অভিযোগ, তারা যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশনের কার্যক্রমে সহায়তা করেছে, যা চীনা প্রযুক্তি খাতের স্বার্থ ক্ষুণ্ন করেছে।

এছাড়া Applied DNA Sciences, Stratum Reservoir, Altana Technologies, Responsible Business Alliance, Verité Group এবং Human Rights in China-এর মতো প্রতিষ্ঠানের সঙ্গেও চীনা ব্যক্তি ও প্রতিষ্ঠানের সব ধরনের ব্যবসা ও সহযোগিতা নিষিদ্ধ করা হয়েছে। চীনের দাবি, শিনজিয়াং ইস্যুতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর করার ক্ষেত্রে এসব প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

চীন অন্তত ৭টি কোম্পানিকে নিষেধাজ্ঞার আওতায় এনেছে। সংগৃহীত ছবি

কন্টেন্ট: সংগৃহীত