এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল বিভিন্ন বিভাগে ৭টি ক্যাটাগরির পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট পদসংখ্যা উল্লেখ করা হয়নি। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ৭ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে তাদের আবেদন জমা দিতে পারবেন।
১. অধ্যাপক: মেডিসিন, গাইনোকোলজি ও অবস্টেট্রিকস, সার্জারি, চর্ম ও যৌন, অর্থোপেডিক সার্জারি, কার্ডিওলজি, হেমাটোলজি, রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগ। শিক্ষাগত যোগ্যতা হিসেবে এমবিবিএস এবং এমডি/এফসিপিএস/এমএস/এমফিল ডিগ্রি থাকতে হবে।
২. সহযোগী অধ্যাপক: সার্জারি, গাইনোকোলজি ও অবস্টেট্রিকস, নেফ্রোলজি, ইএনটি, এনাটমি, কমিউনিটি মেডিসিন ও পাবলিক হেলথ, ফরেনসিক মেডিসিন, প্যাথলজি বিভাগ। শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস এবং এমডি/এফসিপিএস/এমএস/এমফিল।
৩. সহকারী অধ্যাপক: মেডিসিন, সার্জারি, চর্ম ও যৌন, অর্থোপেডিক সার্জারি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, কমিউনিটি মেডিসিন, ফরেনসিক মেডিসিন, ফার্মাকোলজি ও থেরাপিউটিকস, প্যাথলজি, মাইক্রোবায়োলজি, গ্যাসট্রোএন্টেরোলজি, রিউম্যাটোলজি, ভাস্কুলার সার্জারি, এন্ডোক্রাইনোলজি, নিউক্লিয়ার মেডিসিন বিভাগ। শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস এবং এমডি/ডি-অর্থো/এফসিপিএস/এমএস/এমফিল/ডিডিভি/ডিএ/এমপিএইচ/ডিসিএইচ।
৪. আর এস/আরপি: মেডিসিন, সার্জারি, গাইনোকোলজি ও অবস্টেট্রিকস বিভাগ। শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস এবং এমডি/এমএস/এফসিপিএস।
৫. রেজিস্ট্রার: মেডিসিন, সার্জারি, গাইনোকোলজি ও অবস্টেট্রিকস বিভাগ। শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস এবং এফসিপিএস পার্ট-১ উত্তীর্ণদের অগ্রাধিকার দেওয়া হবে।
৬. সহকারী রেজিস্ট্রার: মেডিসিন, সার্জারি, গাইনোকোলজি ও অবস্টেট্রিকস, নবজাতক ও শিশু, চক্ষু, অর্থোপেডিক সার্জারি বিভাগ। শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস এবং এফসিপিএস পার্ট-১ উত্তীর্ণদের অগ্রাধিকার দেওয়া হবে।
৭. মেডিকেল অফিসার: মেডিসিন, সার্জারি, গাইনোকোলজি ও অবস্টেট্রিকস, ইউরোলজি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি, পেডিয়াট্রিক অ্যান্ড এনআইসিইউ বিভাগ। শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস এবং এফসিপিএস পার্ট-১ উত্তীর্ণদের অগ্রাধিকার দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীরা প্রয়োজনীয় কাগজপত্রসহ ‘অধ্যক্ষ’ বরাবর আবেদন করতে পারবেন। এছাড়াও পদের নাম উল্লেখ করে ই-মেইলের (cmc_savar@yahoo.com) মাধ্যমেও আবেদনপত্র জমা দেওয়ার সুযোগ রয়েছে।

