একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সাংবাদিক, খ্যাতিমান কবি, গবেষক এবং বীর মুক্তিযোদ্ধা আল মুজাহিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জার্নালিস্টস (বিএজে)।
শুক্রবার বিএজে-এর প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাছান স্বাক্ষরিত একটি শোক বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়েছে। এই বিবৃতিতে সংগঠনটি প্রয়াত আল মুজাহিদীর বিয়োগে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে।
