শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে আটক করা হয়েছে। দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক থাকার পর বৃহস্পতিবার দুপুরে রাজধানী থেকে ডিবি পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।
আটকের পরপরই তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে সেনাবাহিনী তাকে এই হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

