মেসির হ্যাটট্রিকের দিনে রোনালদোর ব্যর্থতা, বল পেলেন মাত্র ২৫ বার

লিওনেল মেসির হ্যাটট্রিকের পর তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর ওপর বাড়তি প্রত্যাশা তৈরি হলেও, পর্তুগালের হয়ে আসরের প্রথম ম্যাচে তিনি নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি।

নিজের ষষ্ঠ বিশ্বকাপে খেলার ইতিহাস গড়ার দিনে পর্তুগিজ অধিনায়ক রোনালদো গোলদাতার তালিকায় নাম লেখাতে মরিয়া ছিলেন। তবে মাঠের পারফরম্যান্সে তার সেই চেনা ধার বা ক্ষিপ্রতা দেখা যায়নি।

আল-নাসরের এই অভিজ্ঞ ফরোয়ার্ড পুরো ম্যাচে মাত্র ২৫ বার বল স্পর্শ করার সুযোগ পান।

কন্টেন্ট: সংগৃহীত