আল্লাহ তায়ালা মানুষকে কেবল তাঁর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। ইবাদতের শ্রেষ্ঠতম রূপ হলো নামাজ, যা শুধু ব্যক্তিগত নয়, সামাজিক ও আধ্যাত্মিক জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মহানবী হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘নামাজ হলো দ্বীনের স্তম্ভ।’ অর্থাৎ, নামাজ ছাড়া ধর্মের ভিত্তি গড়ে ওঠে না।
নামাজের কথা উঠলেই অনেকে জানতে চান, নামাজে সালাম ফেরানোর সঠিক পদ্ধতি কী? বিশেষ করে, উভয় সালাম কোথা থেকে শুরু করতে হবে, এই প্রশ্নটি প্রায়শই উত্থাপিত হয়।
