নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে চারটি নতুন বিষয়

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে চারটি নতুন বিষয়

সরকার ২০২৮ সাল থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে নতুন শিক্ষাক্রম চালু করার পরিকল্পনা করেছে। এই নতুন শিক্ষাক্রমের অংশ হিসেবে চারটি নতুন বিষয় যুক্ত করা হবে। বিষয়গুলো হলো—আনন্দময় শিক্ষা, খেলাধুলা, সংস্কৃতি এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা।

সোমবার (৮ জুন) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এই তথ্য জানান। তিনি ঘোষণা করেন যে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা ও সংস্কৃতি বিষয় দুটি বাধ্যতামূলক করা হবে। এছাড়া, ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হবে।