রাজধানীর পল্লবীতে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আনোয়ার হোসেন (৫০) নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। ভুক্তভোগী কিশোরীর বয়স ১৪ বছর এবং অভিযুক্ত আনোয়ার হোসেন তার প্রতিবেশী।
শনিবার (৪ জুলাই) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পল্লবী থানার তথ্যের বরাতে ডিএমপির বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটের দিকে ওই কিশোরী ঘরের বাইরে শৌচাগার থেকে ফিরছিল। সে সময় অভিযুক্ত ব্যক্তি তার মুখ চেপে ধরে ওই কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া গেছে।
