রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

রাজধানীর রমনার সিদ্ধেশ্বরী এলাকায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্যমতে, ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে ওই কিশোর ও তার মামার বিরুদ্ধে মামলা করেছেন। মামলার এজাহারে বলা হয়েছে, কিশোরটি শিশুটিকে ধর্ষণ করেছে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর কিশোরের মামা ভুক্তভোগীর পরিবারকে গালাগাল করেন বলেও এজাহারে অভিযোগ করা হয়েছে। রমনা থানা এই মামলার তদন্ত করছে।