রংপুরে হিমাগারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় আলু ফেলে বিক্ষোভ প্রদর্শন করেছেন আলুচাষিরা। একইসঙ্গে তারা মানববন্ধন ও মহাসড়ক অবরোধ কর্মসূচিও পালন করেন। বুধবার দুপুরে নগরীর মডার্ন মোড় সংলগ্ন তুলা গবেষণা কেন্দ্রের সামনে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখেন শত শত আলুচাষি। এই অবরোধ কর্মসূচির অংশ হিসেবে সেখানেই সড়কের ওপর মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া আলুচাষিদের মধ্যে আজিজার রহমান, মজিবর মিয়া এবং আনারুল ইসলামসহ আরও অনেকে জানান যে, চলতি মৌসুমে আলুর উৎপাদন ব্যয় অনেক বেড়েছে। অথচ বাজারে আলুর ন্যায্যমূল্য পাওয়া যাচ্ছে না।
কন্টেন্ট: সংগৃহীত
