শ্রীপুরে ৬৮০ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ: প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ৬৮০টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। গত বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার মাওনা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চারটি গ্রামের এসব পরিবারের হাতে এই কার্ড তুলে দেওয়া হয়।

শ্রীপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে বদনীভাঙ্গা হান্নান জনসেবা সংঘ মাঠে অনুষ্ঠিত এই বিতরণ অনুষ্ঠানে গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ভার্চুয়ালি এই আয়োজনে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভূঁইয়া, বিএনপি নেতা পীরজাদা এসএম রুহুল আমিন, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খায়রুল কবির মন্ডল আজাদ, শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এসএম মাহফুল হাসান হান্নান এবং বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।