টাঙ্গুয়ার হাওরে ঈদের ছুটিতে ঘুরতে গিয়ে নিখোঁজ পর্যটক তামিম আহমেদ

টাঙ্গুয়ার হাওরে ঈদের ছুটিতে ঘুরতে গিয়ে নিখোঁজ পর্যটক তামিম আহমেদ

By ~ May 30, 2026 ~ 1 min read

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে ঈদের ছুটিতে ঘুরতে গিয়ে পাটলাই নদীতে পড়ে তামিম আহমেদ (১৬) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন।

শনিবার (৩০ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের পাটলাই নদীতে তিনি নিখোঁজ হন।

নিখোঁজ তামিম আহমেদ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মজিবুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে টেকেরঘাট এলাকা থেকে ৫০-৬০ জন পর্যটক নিয়ে একটি নৌকা টাঙ্গুয়ার হাওরের উদ্দেশে রওনা দেয়। নৌকাটি শ্রীপুর বাজার এলাকা অতিক্রম করার সময় হঠাৎ তামিম নৌকা থেকে নদীতে পড়ে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন।

এ বিষয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, তারা পর্যটক নিখোঁজের খবর পেয়েছেন। নিখোঁজ পর্যটককে উদ্ধারের জন্য স্থানীয় লোকজন ও ডুবুরি দল কাজ চালিয়ে যাচ্ছেন।

X

Stay tuned

Subscribe to our newsletter for updates, tutorials, and stories.