বিশ্বকাপের মঞ্চে স্পেনের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে ঐতিহাসিক ড্র এনে দেওয়ার পরেও কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা ম্যাচ শেষে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি। ৪০ বছর বয়সী এই গোলকিপার সাতটি অসাধারণ সেভ করে দলের জন্য ০-০ গোলের ড্র নিশ্চিত করেন এবং ম্যাচসেরার পুরস্কারও অর্জন করেন।
তবে, খেলার শেষ বাঁশি বাজার পর তাকে অশ্রুসিক্ত অবস্থায় দেখা যায়। আলজাজিরার এক প্রতিবেদন থেকে বুধবার (১৭ জুন) এই তথ্য জানা গেছে।
কন্টেন্ট: সংগৃহীত
