আফগান লিগের ড্রাফটে মোহাম্মদ আমির, নজর আইপিএল নিলামে

পাকিস্তানের সাবেক তারকা পেসার মোহাম্মদ আমির আসন্ন আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছেন। পাকিস্তানের হয়ে ৩৬টি টেস্ট, ৬১টি ওয়ানডে ও ৬২টি টি-টোয়েন্টি খেলা আমির সবশেষ ২০২৪ সালের জুনে দেশের হয়ে মাঠ নামেন। এদিকে এপিএলের এই ৪৬২ জনের ড্রাফটে নাম লিখিয়েছেন আন্তর্জাতিক ও সব ধরনের ক্রিকেট থেকে সম্প্রতি অবসর নেওয়া ভারতের দুই ক্রিকেটার বিজয় শংকর ও কেএস ভারত। লাউডারহিলে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই ম্যাচের পর আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি তাকে।

মঙ্গলবার দুবাইয়ে অনুষ্ঠিতব্য এই ড্রাফটে ৩৩ বছর বয়সী এই বাঁহাতি পেসারকে সর্বোচ্চ ‘প্লাটিনাম’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বর্তমানে যুক্তরাজ্যে বসবাসরত আমির দেশটির নাগরিকত্ব পেলেও ড্রাফট তালিকায় তাকে পাকিস্তানি নাগরিক হিসেবেই উল্লেখ করা হয়েছে।

আইপিএল নিয়ে কৌতুহল

ক্রিকেট মহলে ধারণা করা হচ্ছে, ব্রিটিশ পাসপোর্ট কাজে লাগিয়ে আমির ১৬ ডিসেম্বরের আইপিএল নিলামে অংশ নিতে পারেন। অতীতে রাজনৈতিক বিধিনিষেধ থাকলেও আজহার মাহমুদ ব্রিটিশ পাসপোর্ট ব্যবহার করে ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত কিংস ইলেভেন পাঞ্জাব ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলেছেন। ফলে আমিরের প্রতি কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায় কি না, তা নিয়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতুহল। আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া আইপিএল নিলামে আমিরের প্রতি কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায় কি না, তা নিয়ে তৈরি হয়েছে দারুণ কৌতূহল।

আমিরের আন্তর্জাতিক ক্যারিয়ার ও ড্রাফটের অন্যান্য তথ্য

  • পাকিস্তানের হয়ে ৩৬ টেস্ট, ৬১ ওয়ানডে ও ৬২টি টি-টোয়েন্টি খেলা আমির সর্বশেষ ২০২৪ সালের জুনে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নেমেছিলেন।
  • এপিএলের ৪৬২ জনের ড্রাফটে ভারতের বিজয় শংকর ও কেএস ভারতসহ ভারতীয় বংশোদ্ভূত উন্মুক্ত চাঁদ, রাহুল চোপড়া ও আয়ান খানের মতো ক্রিকেটাররাও স্থান পেয়েছেন। বিজয় ও অশ্বিনকে ভারতীয় এবং ভারতকে সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী হিসেবে ‘গোল্ড’ ক্যাটাগরিতে দেখানো হয়েছে।