দীর্ঘ বিরতির পর জনপ্রিয় ‘হাঙ্গার গেমস’ ফ্র্যাঞ্চাইজিতে আবার ক্যাটনিস এভারডিন চরিত্রে ফিরছেন হলিউড তারকা জেনিফার লরেন্স। আগামী ২০ নভেম্বর মুক্তি পেতে যাওয়া নতুন সিনেমা ‘দ্য হাঙ্গার গেমস: সানরাইজ অন দ্য রিপিং’-এ তার এই আগমন দর্শকদের মধ্যে দারুণ আগ্রহ তৈরি করেছে। ছবিটি মূল গল্পের কন্টিনিউয়েশন নয়, বরং মূল কাহিনির ২৪ বছর আগের প্রেক্ষাপটে তৈরি এক প্রিক্যুয়েল। এখানে ১৬ বছর বয়সী হেইমিচ অ্যাবারনেথির ৫০তম হাঙ্গার গেমসে লড়াইয়ের কাহিনি প্রাধান্য পাবে, যেখানে তরুণ হেইমিচ হিসেবে জোসেফ জাডা এবং প্রেসিডেন্ট স্নো চরিত্রে র্যালফ ফাইনস অভিনয় করছেন। এতে ১৬ বছর বয়সী হেইমিচ অ্যাবারনেথির ৫০তম হাঙ্গার গেমসে অংশ নেওয়ার ঘটনা তুলে ধরা হবে।
নতুন এই সিনেমায় কাজের রোমাঞ্চকর অভিজ্ঞতা সম্প্রতি অ্যালেক্স কুপারের ‘কল হার ড্যাডি’ পডকাস্টে শেয়ার করেছেন জেনিফার লরেন্স। আলাপচারিতায় তিনি জানান, পুরোনো সহশিল্পী জশ হাচারসন ও উডি হ্যারেলসনের সঙ্গে আবার একত্রিত হওয়াটা ছিল অত্যন্ত আবেগের। বিশেষ করে উডি হ্যারেলসনের সঙ্গে দেখা হওয়ার মজার একটি ঘটনার কথা উল্লেখ করে লরেন্স বলেন, উডি কোনো আমন্ত্রণ ছাড়াই সরাসরি তার হোটেল কক্ষের জানালা দিয়ে ভেতরে ঢুকে পড়েছিলেন। পুরোনো দিনে ফিরে যাওয়ার এমন দুষ্টুমি তিনি দারুণভাবে উপভোগ করেছেন বলে জানান। সেই সঙ্গে সিরিজের শুটিংয়ের পুরোনো স্মৃতির কথাও স্মরণ করেন এই অভিনেত্রী। তবে এবার শুধু ক্যাটনিস হয়ে পর্দায় ফেরাই নয়, পুরোনো সহশিল্পীদের সঙ্গে পুনর্মিলনের সুযোগও পাচ্ছেন অভিনেত্রী।

