ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের চূড়ান্ত সময়সূচি প্রকাশ করেছে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে বাংলাদেশ জায়গা পেয়েছে ‘বি’ গ্রুপে। বাংলাদেশের গ্রুপে অন্য দলগুলোর মধ্যে রয়েছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, স্বাগতিক দক্ষিণ আফ্রিকা এবং সুপার সিরিজ থেকে উঠে আসা একটি দল। অন্যদিকে ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, আফগানিস্তান, জিম্বাবুয়ে ও অপর একটি সুপার সিরিজ দল রয়েছে ‘এ’ গ্রুপে। যৌথভাবে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়ে আয়োজিত এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই শক্তিশালী ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।

আগামী বছরের ২ অক্টোবর থেকে শুরু হওয়া এই আসরে মোট ১৪টি দল অংশ নেবে এবং মোট ৫৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের মূল পর্ব শুরুর আগে ২, ৪ ও ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের সুপার সিরিজ, যেখান থেকে বিজয়ী দল মূল গ্রুপ পর্বে জায়গা করে নেবে। এরপর ৭ অক্টোবর কেপটাউনে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার লড়াই দিয়ে মাঠে গড়াবে বিশ্বকাপের আনুষ্ঠানিক যাত্রা। এর পরের দিন, অর্থাৎ ৮ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগাররা। এছাড়াও ১০ অক্টোবর জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচ। ১০ অক্টোবর জোহানেসবার্গে একে অন্যকে মোকাবিলা করবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। নতুন রূপের বিশ্বকাপে প্রথমে হবে তিন দলের ‘সুপার সিরিজ’।

২৪ বছর পর পুরুষদের ওয়ানডে বিশ্বকাপের আসর ফিরছে আফ্রিকার মাটিতে। এবারের টুর্নামেন্টে মোট ১২টি ভেন্যুতে খেলা হবে। এর মধ্যে দক্ষিণ আফ্রিকায় আটটি, জিম্বাবুয়েতে তিনটি এবং নামিবিয়ার মাটিতে একটি ভেন্যু নির্ধারণ করা হয়েছে। গ্রুপ পর্ব শেষে নকআউট ও অন্যান্য ধাপ পেরিয়ে ২১ নভেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এই বিশ্বযজ্ঞের।