বর্তমান সময়ের প্রতিশ্রুতিশীল অভিনয়শিল্পী আরশ খান ও সুনেরাহ বিনেত কামাল ফের জুটি বেঁধে হাজির হয়েছেন দর্শকদের সামনে। কাজী বাহাদুর হিমুর চিত্রনাট্য ও পরিচালনায় ১ অক্টোবর ইউটিউবে মুক্তি পেয়েছে তাদের নতুন নাটক ‘মায়ারে’। নাটকটির রচনায় ও সংলাপে ছিলেন নাজ নাজমা। এর আগেও এই জুটি ‘না বলা কথা’, ‘বসন্তদিন’, ‘একজন অন্তর্বর্তীকালীন প্রেমিকা’, ‘দূরদেশে স্বপ্ন ভেবে’, ‘পরমা সুন্দরী’, ‘ভুল না কী প্রেম’, ‘তুমি দূরত্ব’, ‘ছোট ছেলে’ ও ‘হৃদয়ে ফাগুন’-এর মতো দর্শকপ্রিয় অনেক নাটক উপহার দিয়েছেন। মায়ারে-আশা করছি দর্শকের ভালোলাগবে।’।
নতুন নাটকটি নিয়ে আরশ খান বলেন, সাম্প্রতিক সময়ে তার অভিনীত ‘দাদী ভয়ংকর’ ও ‘বউ পালানোর পরে’ নাটক দুটি বেশ সাড়া ফেলেছে। সেই ধারাবাহিকতায় ‘মায়ারে’ নাটকটির সুন্দর গল্পের কারণে তিনি বেশ আশাবাদী। সুনেরাহ বিনেত কামালও কাজটির প্রশংসা করে জানান, নাটকটিতে নিজের চরিত্রটি তিনি দারুণভাবে উপভোগ করেছেন এবং শুটিংয়ের সময়টা খুব ভালো কেটেছে। দর্শকরা নাটকটি পছন্দ করবেন বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। এরইমধ্যে প্রকাশ পেলো ‘বউ পালানোর পরে’। এটাও দর্শক বেশ আগ্রহ নিয়ে দেখছেন। ‘মায়ারে’ নাটকটি নিয়েও আমি আশাবাদী। আমি আমার চরিত্রটি ভীষণ উপভোগ করেছি শুটিং-এর সময়টাতে।

