ইনজুরির কারণে ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেন লিটন

সংযুক্ত আরব আমিরাতে আজ বাংলাদেশ, জিম্বাবুয়ে ও আফগানিস্তানকে নিয়ে শুরু হয়েছে ত্রিদেশীয় সিরিজ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হওয়ার ঠিক আগ মুহূর্তে বাংলাদেশ দলের জন্য দুঃসংবাদ বয়ে এসেছে। ডান নিতম্বের জয়েন্টে গুরুতর চোটের কারণে সিরিজ থেকে ছিটকে পড়েছেন টাইগারদের নিয়মিত অধিনায়ক লিটন দাস। তার পরিবর্তে আজকের ম্যাচে দলকে নেতৃত্ব দিচ্ছেন তাওহীদ হৃদয়। তবে মাঠে নামার ঠিক আগে বড় দুঃসংবাদ পেয়েছে টাইগাররা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিও বায়েজীদুল ইসলাম জানিয়েছেন, লিটনের নিতম্বে সমস্যার বিষয়টি গতকাল সামনে আসে। তিনি বলেন, গতকাল রাইট হিপ জয়েন্টে লিটন অস্বস্তির কথা জানানোর পর তার এমআরআই করানো হয়। রিপোর্টে সেখানে সমস্যা ধরা পড়ে। আমরা আজ তাকে ফিটনেস পরীক্ষায় যাচাই করার চেষ্টা করেছি, কিন্তু সে আমাদের নির্ধারিত বেঞ্চমার্ক অর্জন করতে পারেনি। তাই সে আসন্ন সিরিজটির জন্য অনুপলব্ধ থাকবে। এরপরেও চেষ্টা করেছে আজকে ফিটনেস টেস্টে (খেলতে) পারা যায় কিনা।

দলের আরেক গুরুত্বপূর্ণ সদস্য অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও আজকের ম্যাচে খেলতে পারছেন না। ফিজিও বায়েজীদুল ইসলামের তথ্য অনুযায়ী, গত তিনদিন ধরে মিরাজ জ্বরে ভুগছেন। শারীরিক অসুস্থতার কারণে জিম্বাবুয়ের বিপক্ষে আজকের ম্যাচে তার খেলা হচ্ছে না। তিনি জানান, ‘মেহেদী হাসান মিরাজ ৩ দিন ধরে জ্বরে ভুগছেন।