ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে তেল আবিবে আবারও বিক্ষোভ শুরু হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পূর্বে ও পরে সংঘটিত ‘নিরাপত্তা ব্যর্থতা’ খতিয়ে দেখতে একটি স্বাধীন রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনে সরকারের অনীহার প্রতিবাদে শত শত মানুষ রাস্তায় নেমে আসে। দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদন অনুসারে, গত শনিবার (১৩ জুন) তেল আবিবের হাবিমা স্কয়ারে প্রায় ৫০০ বিক্ষোভকারী এই প্রতিবাদে অংশ নেয়।
কন্টেন্ট: সংগৃহীত
