পশ্চিমবঙ্গ জুড়ে ধুমধাম করে পালিত হচ্ছে মহানায়ক উত্তম কুমারের জন্ম শতবর্ষ। বৃহস্পতিবার এই বিশেষ দিনের উদযাপনে শামিল হন টালিগঞ্জের তারকারা। অনুষ্ঠানে সবার নজর কাড়েন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনি মেরুন রঙের ব্লাউজের সঙ্গে ঘিয়ে রঙের একটি শাড়ি পরেছিলেন, যার পুরোটা জুড়ে ছিল উত্তম কুমারের নানা স্মৃতি।
পোশাকের নতুনত্ব
- ঋতুপর্ণা বলেন, উত্তম কুমার সপ্তাহ কীভাবে সেলিব্রেট করবো- এটা নিয়ে ভাবনা-চিন্তা করতে করতে হঠাৎ মনে হলো পোশাকের ক্ষেত্রেও একটু নতুনত্ব থাকুক।

